ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীকে জামাতের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীকে জামাতের শুভেচ্ছা ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীকে জামাতের শুভেচ্ছা


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আজহার মহাত্ম। ঈদুল আজহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।’

পবিত্র ঈদুল আজহা উদযাপনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানির মাধ্যমে পালন করা হয় সুমহান ধর্মীয় অনুশাসন উল্লেখ করে তিনি বলেন, ‘কোরবানি করা পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি উচ্ছিষ্টাংশের মাধ্যমে যাতে পরিবেশ দূষিত না হয়- সেজন্য সুনির্দিষ্ট গর্তের মধ্যে পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কোরবানির বর্জ্য অপসারণ বা মাংস বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই সুস্থ পরিবেশ নিশ্চিত করে নগরবাসী ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।

সাবেক এই এমপি বলেন, ‘ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’



নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স