ঢাকা

ইরানে আটক মোসাদ গোয়েন্দার মৃত্যুদণ্ড কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইরানে ইসমাইল ফিকরি নামের একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ইরানে ইসমাইল ফিকরি নামের একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসমাইল ফিকরি নামের একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তি করেছেন বলে অভিযোগ ছিল। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইরানের বিচার বিভাগের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদ সংস্থা 'মিজান অনলাইন' জানায়, ফিকরি ইরানের 'শত্রুদের' কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে জারি করা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর তা কার্যকর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি দুইজন মোসাদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং ইসরায়েলের পক্ষে কাজ করছিলেন। তাকে ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার করে ইরানি কর্তৃপক্ষ এবং পরে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মিজান অনলাইন জানায়, এই মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য একটি ‘বড় গোয়েন্দা আঘাত’ বলে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স