ঢাকা

হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানি মিসাইলের আঘাত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফা

ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় অন্তত দুইজন আহত এবং তিনজন নিখোঁজ হয়েছেন। সোমবার (১৬ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম 'কান'-এর বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলার পর হাইফা বন্দরের কাছাকাছি একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেখা গেছে। সংস্থাটি জানায়, তারা ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলা প্রতিহত করার একটি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে। ওই এলাকায় দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানা গেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, "প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।" তিনি টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। উরসুলা আরও জানান, ইরান-সংক্রান্ত পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা এখনও সবচেয়ে কার্যকর পথ।

তবে তিনি আলোচনার সময় নেতানিয়াহুকে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা এখন আন্তর্জাতিক মহলের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি রোধে বিশ্ব নেতারা কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স