ঢাকা

নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে : সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম

২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন।

সারজিস আলম লিখেছেন, “দেশের অর্থনীতি যে দুইটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তার একটি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। অভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউন করে এই প্রবাসী সম্প্রদায়ই দেশের দুর্দিনে বড় ভূমিকা রেখেছে। অথচ ভোটাধিকার নিশ্চিতের প্রশ্নে তাদের কথা প্রায়ই উপেক্ষিত থাকে। কেন মুখে কুলুপ?”

তিনি আরও লেখেন, “কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর ও স্বচ্ছভাবে নিশ্চিত করা যায়, তা নির্বাচন কমিশন নির্ধারণ করুক। তবে ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার বাস্তবায়ন করতে হবে। এটি এখন সময়ের দাবি।”

এনসিপি নেতা মনে করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রবাসীদের ভোটাধিকারে আর বিলম্ব করা উচিত নয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স