ঢাকা

ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করল জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জামায়াত জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন

মঙ্গলবার বেলা ১১টার পর সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়—যাদের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র পক্ষ থেকেও তিন সদস্যের একটি দল বৈঠকে অংশ নেয়।

কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জামায়াত আজকের বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দেয়। তারা দাবি করেছে, লন্ডনে প্রধান উপদেষ্টার সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়, তাতে গৃহীত যৌথ ঘোষণা থেকে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এই ‘অবমাননার’ প্রতিবাদস্বরূপ তারা সংলাপে যোগ দিচ্ছে না।

তবে বৈঠকের শুরু থেকে দুই ঘণ্টা পরও জামায়াতকে অংশগ্রহণে আহ্বান জানানো হয় বলে সূত্র জানায়।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধারণত সংলাপে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সর্বশেষ বৈঠকে (৩ জুন, ঈদের আগে) তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। সেদিন সকালে দলের সংবাদ সম্মেলন থাকায় তারা দুপুরের বিরতির পর সংলাপে যোগ দিয়েছিলেন।

এ ঘটনায় কমিশনের পরবর্তী উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এখন দেখার বিষয়।

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স