ঢাকা

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির  ও যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বৈঠক শেষে ট্রাম্প বলেন, মুনিরের সঙ্গে সাক্ষাৎকে তিনি 'সম্মানের' বলে মনে করেন।

গত মাসে ভারতের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তবে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে উভয় দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয়। এই বিরতি কার্যকর করার পেছনে জেনারেল আসিম মুনিরের উল্লেখযোগ্য ভূমিকার জন্য ট্রাম্প তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি সাংবাদিকদের জানান, জেনারেল মুনির প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান, কারণ তিনি ভারত-পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ভূমিকাই ট্রাম্পকে মুনিরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর অনুপ্রেরণা দেয়।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,“আমি যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদিও একজন দারুণ মানুষ। গতরাতে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির দিকেও এগোচ্ছি।”

তিনি আরও বলেন,“ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি। এই যুদ্ধবিরতিতে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের পক্ষে জেনারেল আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উভয় দেশই পারমাণবিক শক্তিধর—আর আমি এই সংঘাত থামাতে পেরেছি।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স