বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতাদের সম্মাননা ও সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) এ দিবসটি পালন করে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন। রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সমাজে রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, বিভাগীয় প্রধান, ব্লাড ট্রান্সফিউশন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তাঁর বক্তব্যে তিনি বলেন, বর্তমানে রক্তের সংকট একটি জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশেষ করে থ্যালাসিমিয়ার মতো রোগে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজন হয় নিয়মিত ও নিরাপদ রক্ত। এই সংকট উত্তরণে স্বেচ্ছাসেবী সংগঠন, মেডিকেল শিক্ষার্থী ও তরুণদের আরও এগিয়ে আসতে হবে।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক
ডা: সৈয়দা মাসুমা রহমান,সভাপতি হিসেবে
অনুষ্ঠানটি পরিচালনা
করেন এবং উনার বক্তব্যে
বলেন, আমাদের
হাসপাতালে প্রতিদিন
গড়ে ১০০ থেকে ১২০ ব্যাগ রক্তের
প্রয়োজন হয়। অথচ ২০২৫ সালের জানুয়ারি
থেকে জুন পর্যন্ত আমাদের
প্রয়োজনীয়তা ছিল ১৮ হাজার ব্যাগ, যার বিপরীতে সংগৃহীত
হয়েছে মাত্র ৩ হাজার ব্যাগ রক্ত। এটা একটি বিপজ্জনক সংকেত।
এখন সময়, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট
প্রতিষ্ঠান, এবং সামাজিক সংগঠনগুলোকে স্বেচ্ছায়
রক্তদানে দায়িত্বশীল
ভূমিকা নেওয়ার।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন রক্তদাতা সংগঠন- সন্ধানী, মেডিসিন
ক্লাব, এবং বেসরকারি প্রতিষ্ঠান
থেকে ব্লাড ব্যাগ, ইনোসিস সল্যুশন,
আইএফআইসি ব্যাংক
লিমিটেড এর প্রতিনিধিরা।
রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক
তুলে দেন অতিথিবৃন্দ। দিনব্যাপী
এই আয়োজনে
ছিল আলোচনা
সভা, অভিজ্ঞতা
বিনিময় ও রক্তদাতাদের জন্য বিশেষ শুভেচ্ছা
অনুষ্ঠান এবং সারাদিনব্যাপি রক্তদান
কর্মসুচি।
বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন
আশাবাদী, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে
উৎসাহিত করবে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে।
রক্তদান শুধুমাত্র
একটি সামাজিক
দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্মও—যার মাধ্যমে
একজন মানুষের
জীবন বাঁচানো
সম্ভব।