ঢাকা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কি ইরানের হামলার ঝুঁকিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
‘টাওয়ার ২২’ নামে পরিচিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইটে ধারণ করা দৃশ্য। জর্ডানের রওয়াইশ ডিস্ট্রিক্টের রুকবানে, ১২ অক্টোবর ২০২৩ফাইল ছবি: রয়টার্স ‘টাওয়ার ২২’ নামে পরিচিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইটে ধারণ করা দৃশ্য। জর্ডানের রওয়াইশ ডিস্ট্রিক্টের রুকবানে, ১২ অক্টোবর ২০২৩ফাইল ছবি: রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্বজুড়ে। এরই মধ্যে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। প্রতিশোধমূলক যেকোনো হামলায় এই ঘাঁটিগুলো ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু সরাসরি নয়, বরং হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও ছায়াযুদ্ধের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আঘাত হানতে পারে।

বিশ্ব সম্প্রদায় এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রাখতে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানাচ্ছে। তবে ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি, যা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স