ঢাকা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইরানের পতাকাফাইল ছবি: রয়টার্স ইরানের পতাকাফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং বার্তা সংস্থা ইসনা-র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ অভিযোগের পর তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরালো হামলার নির্দেশ দেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইরান থেকে ছোড়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ প্রমাণ মেলেনি।

ইরান বলছে, তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন ও উসকানিমূলক।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স