ঢাকা

বগুড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন আদমদীঘির জিনইর পূর্বপাড়ার মো. আলাউদ্দিন (৩৫) এবং কাহালুর গুলিয়ার পাড়ার মো. আব্দুল মান্নান (৫৫)। তাদের বাবা যথাক্রমে মৃত মজিবর রহমান ও মৃত রমজান আলী।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


চিকিৎসা সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মো. আলাউদ্দিনের  অবস্থা আশঙ্কাজনক।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স