ঢাকা

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আগামীকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। ওইদিন বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

কোন বিষয়ে সংবাদ সম্মেলন সে বিষয়ে কিছু জানানো হয়নি দলটির পক্ষে থেকে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স