ঢাকা

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী । অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী 'জুলাই স্মরণ' কর্মসূচির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।"

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুকী এ কথা বলেন। তিনি শহীদ মিনারে গতরাতে অনুষ্ঠিত আয়োজনের মাধ্যমে 'জুলাই স্মরণ' কর্মসূচির সূচনার প্রশংসা করে বলেন, "এটি ছিল অত্যন্ত উঁচু মানের আয়োজন।" তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চিন্তাশীল নেতাদের অভিনন্দন জানান এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন।

ফারুকী লেখেন, "বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটি বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।"

তিনি আরও বলেন, "জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সুতরাং, আমি সবার প্রতি আহ্বান জানাই— শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচীতেই নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।"

পোস্টে ফারুকী সংগীত সম্পর্কেও আলাদা মন্তব্য করেন। তিনি বলেন, "ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় জুলাই গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া সংস্করণটি একেবারেই অসাধারণ।"

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স