ঢাকা

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
লাইনচ্যুত মালবাহী ট্রেন। লাইনচ্যুত মালবাহী ট্রেন।

চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোংলা থেকে সিরাজগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রেন উথলী রেলস্টেশনে ক্রসিং শেষ করে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় গার্ডব্রেক বগির পিছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটির বাকি ওয়াগনগুলো রেখে কেবল লাইনচ্যুত বগিটি উথলীতেই ফেলে দেওয়া হয়। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনের দিকে রওনা দেয়।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী উদ্ধার কাজ শুরু হবে। তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত খুলনার সঙ্গে দেশের অন্য অংশের রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স