ঢাকা

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব।” তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।”


বিগত ১৫ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হাজার হাজার হত্যাকাণ্ড ঘটেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।


এদিন সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং আলোচনা সভায় অংশ নিতে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল। সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স