ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি, নতুন সূচি জানাল কর্তৃপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আগামীকাল শনিবার থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার।

শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং বার্ষিক পাঠসূচি সমন্বয়ের অংশ হিসেবে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঈদকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন করে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স