ঢাকা

উত্তর গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, সোমবার (৭ জুলাই) রাত ১০টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বেইত হানুন এলাকায় পায়ে হেঁটে অভিযানে অংশ নেওয়া সেনারা হঠাৎই রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আক্রান্ত হন। তারা কোনো যানবাহনে ছিলেন না।

নিহতদের মধ্যে দুজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। দুজনই জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের অন্তর্গত নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বাকি নিহতদের পরিচয় পরে প্রকাশ করবে সামরিক কর্তৃপক্ষ।

বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

IDF জানায়, ওই এলাকায় সেনাদের স্থল অভিযানের আগে বিমান হামলা চালানো হয়েছিল। এরপরও সেখানে সক্রিয় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে সেনাদের।

নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজার উত্তরাঞ্চলে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে অংশ নিচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো, বেইত হানুন এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা।

এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স