ঢাকা

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ড. মুহাম্মদ ইউনূ ও ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত ড. মুহাম্মদ ইউনূ ও ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতির কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন।”

তিনি আরও লেখেন, “আমি তাঁর এই সহমর্মিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এটি আমার জন্য এক স্মরণীয় বিষয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিন—আমীন।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা সরাসরি খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী এবং এনসিপি, খেলাফত আন্দোলন ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।

তিনি সবার দোয়া ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স