ঢাকা

বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে রিজার্ভ বগি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে সহায়তা করতে মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলের নারী বগির পাশের বগি—অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগিটি আহতদের বহনের জন্য নির্ধারিত রাখা হয়েছে।

এদিকে, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর আহতদের মধ্যে ৪২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি, তবে অধিকাংশই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স