ঢাকা

রংপুরে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর লোগো উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর লোগো উন্মোচন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চব্বিশের (১৯৭১ সালের ২৪ জুলাই) চেতনাকে ধারণ করেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। তারা একদিন জাতীয় পর্যায়েও অবদান রাখতে পারবে।”

তিনি আরও জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টুর্নামেন্ট শুরু হবে সোমবার (২৮ জুলাই) থেকে।

এবারের টুর্নামেন্টে জেলার আটটি উপজেলার আটটি দল অংশ নেবে। উদ্বোধনী দিনে বিকেল ৪টায় রংপুর সদর উপজেলা দল এবং কাউনিয়া উপজেলা দল মুখোমুখি হবে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স