ঢাকা

বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার নদীপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও সোনাতলা থানা পুলিশ জানায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "লাশটি শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স