ঢাকা

সিন্ডিকেট ও পাচার বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান বিরোধীদলীয় নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। একই সঙ্গে জ্বালানি খাতে নতুন করে কোনো সিন্ডিকেট গড়ে ওঠা এবং জ্বালানি পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে এবং তার প্রভাব বাংলাদেশেও পড়ছে।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বৈশ্বিক অস্থিরতা যদি একইভাবে অব্যাহত থাকে, তাহলে আগামী দিনগুলোতে এর নেতিবাচক প্রভাব দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে আরও গভীরভাবে পড়তে পারে।

এই প্রেক্ষাপটে তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদে সংকট মোকাবিলার জন্যও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষ করে বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংকটময় সময়ে বাজারে অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এ সময় কোনোভাবে যেন নতুন করে জ্বালানি সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে জন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শফিকুর রহমানের মতে, জ্বালানি খাতের সুশাসন নিশ্চিত করা এবং সম্ভাব্য অনিয়ম বা অবৈধ কার্যক্রম প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে সংকট মোকাবিলায় সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স