ঢাকা

কুমিল্লায় নগরপরিবহন সহজ করতে উদ্যোগ নেবেন নতুন প্রশাসক ইউসুফ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা (টিপু)। নিয়োগের পর বিএনপির নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় ইউসুফ মোল্লা বলেন, “দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব। এছাড়া নগরের অন্যান্য সমস্যার সমাধানেও অগ্রাধিকার দেওয়া হবে।”

পরিচয় ও রাজনৈতিক জীবন

ইউসুফ মোল্লা কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে। ২০২৫ সালে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ২০২২ সাল থেকে মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছিলেন কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতি। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং মহানগর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মানবিক কর্মকাণ্ড

খোঁজ নিয়ে জানা গেছে, ইউসুফ মোল্লা প্রথম আলোচনায় আসেন করোনাকালে। তিনি ‘বিবেক’ নামে একটি মানবিক ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। করোনার সময় নগরবাসীর ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি জীবনহানির ঝুঁকি নিয়েও মৃতদের দাফন ও সৎকার সম্পন্ন করে। এরপর থেকে বিবেক বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।

মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, মিছিল, সম্মেলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তবে নগরবাসীর কাছে তিনি মূলত মানবিক কর্মকাণ্ডের জন্য বেশি গ্রহণযোগ্য।

প্রশাসক হিসেবে দায়িত্ব

ইউসুফ মোল্লা প্রথম আলোকে বলেন, “কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। নগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

তিনি নগরবাসীর সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করার কথা জানান। নগরের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বাড়ানোয় অগ্রাধিকার দেবেন বলেও জানান।

প্রথম কাজ হিসেবে ইউসুফ মোল্লা যানজট নিরসনকে প্রধান অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, “ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষের হাঁটাচলায় সমস্যা হচ্ছে। নগরবাসীকে স্বস্তি দিতে প্রথমেই যানজট নিরসনে কাজ করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কাজ বাস্তবায়ন করা হবে।”

নিয়োগের প্রেক্ষাপট

শনিবার কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

কুমিল্লা নগরের নতুন প্রশাসক হিসেবে ইউসুফ মোল্লার দায়িত্ব গ্রহণকে নগরবাসী ও রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স