ঢাকা

জাপানের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে জাপানি উদ্যোক্তাদের সুবিধার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপান-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি কর্পোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সাথে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আশ্বাস প্রদান করেন। বৈঠকালে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়।

সরকারপ্রধান তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পের মতো উদীয়মান খাতগুলোতে জাপানি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আহ্বান করেন। একইসাথে তিনি কাফকো (KAFCO) কারখানার আধুনিকায়ন ও দেশে দ্বিতীয় সার কারখানা নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের কারিগরি সহযোগিতা কামনা করেন।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স