ঢাকা

ভারতে কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


অবৈধভাবে ভারতে গিয়ে কারাবন্দী অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামাল (৪২) নামে এক বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত খাইরুজ্জামালের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামে। পরিবার জানায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করছিলেন।

কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে গত ১০ ফেব্রুয়ারি মৃত্যু হয়। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

অবশেষে বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয় এবং পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, রাতেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স