ঢাকা

উপাচার্য বাছাইয়ে নতুন করে সার্চ কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য যোগ্য প্রার্থী নির্ধারণে সার্চ কমিটি পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ছয় সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বুধবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান। এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।

প্রয়োজন অনুযায়ী কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির কাজ হবে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে যোগ্য তিনজনকে চূড়ান্ত তালিকায় রাখা। পরে ওই তালিকা থেকে একজনকে নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনের উদ্দেশ্যে সরকারের কাছে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স