ঢাকা

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান জোরদার, দেড় বছরে গ্রেপ্তার ৬১ দস্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে গত দেড় বছরে পাঁচটি ডাকাত দলের মোট ৬১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

বুধবার কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সময়ে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮টি গুলির খোসা এবং প্রায় ১ হাজার ৯৫০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া, দস্যুদের কবল থেকে এখন পর্যন্ত ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে টহল বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে কোস্টগার্ড। অভিযানের মাধ্যমে দস্যুদের কয়েকটি ঘাঁটি শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স