ঢাকা

তেজগাঁও–হাজারীবাগে ডিএমপির বিশেষ অভিযানে ৯৩ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর তেজগাঁও ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, আগের মামলার ১০ জন এবং ৪৬ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪ জন ছিলেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি বলছে, অপরাধ নিয়ন্ত্রণ ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স