ঢাকা

খুলনায় ট্যাংকলরি থেকে অকটেন চুরি, হাতেনাতে ধরা পড়ল ৫ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


খুলনার একটি ডিপোর ভেতরে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে পদ্মা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, খালিশপুর থানার অধীন পদ্মা ডিপোয় একটি ট্যাংকলরি থেকে ড্রামে করে অকটেন সরানোর চেষ্টা করছিলেন লরিচালক ইমরান ও তাঁর সহযোগীরা। এ সময় এনএসআইয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

আটকদের কাছ থেকে প্রায় ১০ লিটার তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয় এবং তাঁরা প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেন। মূলত লরিচালকের নেতৃত্বেই এ কাজটি হচ্ছিল বলে জানা গেছে।

অপরাধের ধরন বিবেচনায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়নি; তবে জব্দ করা তেল রাষ্ট্রীয় জিম্মায় নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স