ঢাকা

চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি অপসারণ এবং নতুন নিয়োগসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তারা আজ সকালে ৮০ জন শিক্ষার্থী দুটি বাসে ঢাকা রওনা হয়েছেন। শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল।

শিক্ষার্থীরা জানিয়েছে, তারা সকাল ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করবেন। যাত্রার আগে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, "আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার পর, নিরাপদ জায়গায় চলে যাব। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সেখানে ফিরব না। আমাদের কার্যক্রম অনলাইনে চলবে।"

এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা বলেন, "ভিসি ও কিছু শিক্ষক দাবি করছেন যে, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, যা ভিত্তিহীন। হামলাকারীরা চিহ্নিত, কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হামলার সময় অস্ত্রধারীদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু ছাত্রদল সমর্থক বা বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মনে হচ্ছে কুয়েট প্রশাসনই এই পরিস্থিতির জন্য দায়ী।"

এছাড়া, শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে উল্লেখ করেন যে, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেও ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে চাইলে, ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়। মিছিলে ছাত্রদলের কর্মীরা এসে শিক্ষার্থীদের হুমকি দেয় এবং সন্ত্রাসী হামলা চালায়, যার ফলে শতাধিক শিক্ষার্থী আহত হন। ৪ ঘণ্টা পর্যন্ত এই হামলা চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করে বলেন, "ভিসি, প্রো-ভিসি অপসারণের পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দলগুলোর ক্যাম্পাসে অনুপ্রবেশ ও হামলার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স