ঢাকা

মাহফুজ আলম নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মাহফুজ আলম মাহফুজ আলম

মাহফুজ আলম নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের পদত্যাগের এক দিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাহফুজ আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এর এক দিন আগেই, মঙ্গলবার, মো: নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লেখেন, "রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত বাংলাদেশ গঠনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।"

তিনি উপদেষ্টা পরিষদে দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, "আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। নানা চ্যালেঞ্জের মধ্যেও দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে থাকা উচিত বলে মনে করি। সে কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স