ঢাকা

জাতীয় ভোটার দিবস আজ : দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

জাতীয় ভোটার দিবস আজ দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫।

আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণের প্রতি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরো উল্লেখ করেন, "আমরা বিশ্বাস করি, ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছি।"

এছাড়াও সিইসি জানান, জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং বর্তমানে ডাটা এন্ট্রি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের এই দিনটি উপলক্ষে, প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ স্লোগানে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। ২০১৯ সাল থেকে এ দিবসটি পালিত হচ্ছে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স