ঢাকা

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে: প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

বুধবার (৫ মার্চ) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন না। ফলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নির্ভর করছে ভারতের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক আইনের ওপর।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এবং এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জবাবের অপেক্ষা করা হচ্ছে।

এছাড়া, নির্যাতনের অভিযোগ ওঠা ‘আয়না ঘর’ সম্পর্কে তিনি বলেন, এসব স্থাপনা সেনাবাহিনীর অধীনে থাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে ভবিষ্যতে এগুলোকে জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে জনগণ এসে ইতিহাস সম্পর্কে জানতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স