ঢাকা

বাংলাদেশ’ ব্যানারে গাজার গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সারজিস আলম সারজিস আলম
গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ জানাতে আগামীকাল, ৭ এপ্রিল (রবিবার), আন্তর্জাতিক হরতালের ডাক দিয়েছে গাজার জনগণ। এই হরতালের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, “আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।
কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।
আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।
NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।
প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।"

পোস্টে তিনি আরও আহ্বান জানান, “প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করুন। ৭ এপ্রিল হোক মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষ থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স