ঢাকা

ইলিয়াস আলী গুমের মামলায় ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাঁকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

এই মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চেয়ে গত ৭ আগস্ট আবেদন করেছিল চিফ প্রসিকিউটরের কার্যালয়। ওই সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলেন।

তাঁর নিখোঁজের ঘটনা দীর্ঘদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত। এবার সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর একজন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে বিষয়টি নতুন করে সামনে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স