ঢাকা

মহাখালীতে ভবনের ছাদে আগুন, আধঘণ্টায় নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মহাখালীতে একটি ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালী এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীর এসকেএস শপিং মলের পেছনের একটি ভবনের ছাদে আগুনের সূত্রপাত হয়। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখা ছিল। এসব সামগ্রীর কারণে আগুনের সময় বেশ ধোঁয়া সৃষ্টি হয়।

প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে একই দিনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি এপেক্স শোরুমেও আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সেটিও নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স