ঢাকা

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। তিনি বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার কাতারের আমিরের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়ন এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান এবং আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স