ঢাকা

ভারতে তিন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট টুডে এক প্রতিবেদনে জানায়, গত শনিবার ভারতীয় রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি যৌথ অভিযানে আগরতলা স্টেশন এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার বাসিন্দা কামরুন নেসা (২৩), চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল হোসাইন (২২) এবং মোহাম্মদ নুর হোসাইন (২৫)।

জিজ্ঞাসাবাদে কামরুন নেসা জানিয়েছেন, তিনি কলকাতা হয়ে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অন্যদিকে ইসমাইল ও নুর হোসাইন জানিয়েছেন, তাঁরা কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, এদের কেউই বৈধ ভিসা বা অনুমতিপত্র দেখাতে পারেননি, ফলে তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে আগরতলা জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় অনুপ্রবেশের পেছনে কোনো চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স