ঢাকা

এএইচএফ কাপের সেমিফাইনালে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
এএইচএফ-কাপ এএইচএফ-কাপ

আজ বৃষ্টির দাপটে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা। সিলেটে টেস্ট ক্রিকেটের প্রথম সেশন বাতিল হয়েছে টানা বৃষ্টিতে। ময়মনসিংহে ঘরোয়া ফুটবলের ফেডারেশন কাপ ফাইনালও ঝড় ও বৃষ্টির কারণে আলোকস্বল্পতায় অসমাপ্ত থেকে গেছে। এমন এক দিনে ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হলেও, শেষ হাসি হেসেছে লাল-সবুজের প্রতিনিধিরাই। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে নিশ্চিত করেছে সেমিফাইনাল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি।

ম্যাচের প্রথম কোয়ার্টারে দু’দলই গোলশূন্য থাকে। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ছয় মিনিট পর থাইল্যান্ডের ক্রাইউচ একটি ফিল্ড গোল করে ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

বিরতির ঠিক চার মিনিট পরেই আরশাদ হোসেনের গোলে আবার লিড নেয় বাংলাদেশ। এরপর বাকি ২৬ মিনিটে দু’দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কেউই। ফলে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। জয়সূচক গোলটি করলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আশরাফুল ইসলামের হাতে।

এর আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচেও শেষ মুহূর্তে গোল করে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। যেখানে অতীতে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে সহজেই হারিয়েছে লাল-সবুজ, এবারের আসরে বেশ কষ্ট করে জয় নিশ্চিত করতে হচ্ছে দলটিকে।

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স