ঢাকা

অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর খবর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই—বৃহস্পতিবার সকালে এমন খবর ছড়িয়ে পড়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোয়ার ডোনা পাউলায় নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পরে দ্রুত তাঁকে স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় একাধিকবার সিপিআর দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নানা পাটেকরের মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেসও নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে।

নানা পাটেকরের ছেলে মালহার পাটেকরও বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি সিনেমায় নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেন তিনি।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’ ও ‘ওয়েলকাম’-এর মতো জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। অভিনয়জীবনে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স