ঢাকা

টঙ্গীতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী ও বিজিবির যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট যুক্ত হতে থাকে। আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি আগুন নেভানোর কাজে সহায়তা করতে সেনাসদস্য ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দিয়েছে। সেনাসদস্যরা দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও শিল্পসামগ্রী থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। এছাড়া আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় আশপাশে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের সার্বিক প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স