ঢাকা

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনা ঘিরে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পরিবহন খরচ সামাল দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগও আলোচনায় এসেছে। এমন দ্বিমুখী পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। একই দিনে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০২ ডলার কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৭ ডলারে। এর ফলে টানা কয়েক দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়ল।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ও ইরানের নতুন কৌশলের খবরে বাজারে উদ্বেগ বাড়ে। সম্প্রতি হরমুজ প্রণালীতে পৃথক হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাও ঘটে। মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার জবাবে ইরান এসকল তৎপরতা বাড়ালেও, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরে বাজারে স্বস্তি ফিরেছে।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স