ঢাকা

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সাফ চ্যাম্পিয়নশিপ সাফ চ্যাম্পিয়নশিপ

চলতি বছরের জুলাই মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশীয় ফুটবল অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। তবে টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন ও বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জের কারণে আসরটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করেছে আয়োজক সংস্থা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থাকলেও যথাযথ প্রস্তুতির ঘাটতির কারণে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

“সাফ, আমাদের সদস্য সংস্থা ও স্পোর্টস মার্কেটিং পার্টনার স্পোর্টফাইভ মনে করে, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে আরও সময় দরকার। সেই কারণে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভবিষ্যতে প্রতিযোগিতাটি আরও জাঁকজমকভাবে আয়োজন করা সম্ভব হয়।”

২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সে সময়ের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের উপযুক্ত সময়সূচি ও ভেন্যু নির্ধারণে বাড়তি মনোযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে সকল স্টেকহোল্ডার ও সদস্য দেশের সহযোগিতাও চেয়েছে ফেডারেশন।

উল্লেখ্য, দক্ষিণ এশীয় ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে সর্বোচ্চ প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান অংশগ্রহণ করে থাকে। টুর্নামেন্টের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স