ঢাকা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়া এই সম্ভাব্য ঝড়টি আগামী বুধবার (২৮ অক্টোবর) আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। তবে স্থলভাগে আঘাত হানার পর এর গতিপথ ও বৈশিষ্ট্যের ওপর নির্ভর করবে বাংলাদেশে এর প্রকৃত প্রভাব কেমন হবে।

উল্লেখ্য, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হলেও এই সম্ভাব্য ঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স