ঢাকা

টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


নারিতা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

জাপানের স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।


প্রতিনিধিদল নিয়ে ঢাকা ত্যাগ

এর আগে রোববার রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন।


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স