ঢাকা

বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে এখন থেকে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রজ্ঞাপন জারি করা হয় এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তিত হলেও এর ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত থাকছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম এই প্রজ্ঞাপন জারি করেন। এর ফলে এখন থেকে সরকারি সব নথিপত্র, দাপ্তরিক চিঠিপত্র ও প্রজ্ঞাপনে নতুন এই নামই ব্যবহৃত হবে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের এই প্রস্তাব অনুমোদিত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স