ঢাকা

ইসরায়েলের মডেল অনুসরণ করছে ভারত: পাকিস্তানি সিনেটরের সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি

ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পার্লামেন্টারি নেতা এবং সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি। তিনি অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো রূপান্তর করার চেষ্টা করছেন। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরফান সিদ্দিকি ভারতের বিরুদ্ধে গণতান্ত্রিক সনদ হারানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, "ভারত এখন মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে।"

সিনেটর সিদ্দিকি হুঁশিয়ার করে বলেন, যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে পাকিস্তান ‘টিট-ফর-ট্যাট’ নীতি অনুসরণ করবে। বিশেষ করে, যদি ভারত পাকিস্তানের নদীর প্রবাহে হস্তক্ষেপ বা বাঁধ নির্মাণের চেষ্টা করে, তবে সেটিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য ধরা হবে এবং পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে জবাব দেবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারত পাকিস্তানকে দোষারোপ করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তান এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানায়, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এর প্রবাহ অবরুদ্ধ করা যুদ্ধ ঘোষণার সামিল হবে।

এদিকে হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সরকার ‘ভিত্তিহীন’ ও ‘পূর্বপরিকল্পিত’ অভিযোগ এনেছে।

টিআরএফ আরও জানিয়েছে, হামলার দায় স্বীকার করে ছড়ানো পোস্টটি ছিল একটি সাইবার হামলার ফলাফল। তারা দাবি করেছে, তাদের অভ্যন্তরীণ তদন্তে ‘রাষ্ট্র-সমর্থিত ডিজিটাল আক্রমণ’ শনাক্ত হয়েছে, যা ভারতীয় সাইবার গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হয়ে থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স