ঢাকা

দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জামায়াতের আমির ড. শফিকুর রহমান জামায়াতের আমির ড. শফিকুর রহমান

জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও দেশের জনগণকে ভালোবাসে, তারা কখনোই দেশ ছেড়ে পালাতে পারে না। তিনি মীর কাসেম আলীর উদাহরণ দিয়ে বলেন, "মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, কিন্তু তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে ফিরে আসতে নিষেধ করেছিলেন। তবে তিনি বলেছিলেন, 'বাংলাদেশে গেলে কী হবে?' তার বন্ধুরা তাকে বলেছিলেন, 'আপনারও একই অবস্থা হতে পারে।' তখন মীর কাসেম আলী বলেছিলেন, 'মৃত্যুর কাছে দাঁড়িয়ে আমি বলব, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো মিথ্যা।'"

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান রহ. ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, "মীর কাসেম আলী দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে দেশে ফিরে এসেছিলেন।"

তিনি আরও বলেন, "মাওলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না। যারা রাজনীতির মাঠে কাজ করছেন, তাদের আমি বলব, মাওলানা সোবহানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে।"

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মাওলানা আব্দুস সুবহান এর মত উদারতা ও সাহসিকতা আমাদের অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে জাতি বিজয়ী হবে।"


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স