ঢাকা

কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আমীর খসরু মাহমুদ চৌধুরী আমীর খসরু মাহমুদ চৌধুরী

অন্তত ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, "একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। গত ১৬ বছরের সংগ্রাম ছিল দেশের মানুষের ভোটের অধিকার ফেরানোর জন্য, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়।"

তিনি আরও বলেন, দেশে কারা নির্বাচন চায় না, তা এখন স্পষ্ট। কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়, তা দেশের জন্য শুভকর হবে না। জনগণ কারও একক আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স