বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একটি প্রকল্পের আওতায় ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে মোট ৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
ইংরেজি বিষয়ে ১টি এবং বিজ্ঞান বিষয়ে ৪টি পদে নিয়োগ দেওয়া হবে, যার প্রতিটির বেতন সর্বসাকুল্যে ৩২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদন শুরু হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই এবং ২ ডিসেম্বর ২০২৬ তারিখের অফিস সময়ের মধ্যেই আবেদনপত্র কার্যালয়ে পৌঁছাতে হবে।
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন অথবা নির্ধারিত ফরম পূরণ করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনে নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মূল চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। ছবি ও সব সনদ নামযুক্ত সিলসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
আবেদন ফি বাবদ যেকোনো তফসিলি ব্যাংক থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। এ ক্ষেত্রে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।



