আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের অংশ হিসেবে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে জারীকৃত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, উদযাপনের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও পটভূমি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

সরকারি শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে নির্ধারিত ছিল। তবে মাউশির নতুন নির্দেশনার কারণে ছুটির দিন হওয়া সত্ত্বেও শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কর্মসূচি ও উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1